নাবিল গ্রুপের খাদ্যসহায়তা কার্যক্রমের উদ্বোধন

পবিত্র রমজান মাস উপলক্ষে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ৫০ হাজার অসহায়, গরিব ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

পবিত্র রমজান মাস উপলক্ষে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ৫০ হাজার অসহায়, গরিব ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে মাসজুড়ে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি করা হবে। রাজশাহীতে নাবিল গ্রুপের আরঅ্যান্ডডি সেন্টারে গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মো. জাহান বকস্ মন্ডল ও এমডি আমিনুল ইসলাম। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ এ ব্যবসায়ী গ্রুপ গম, মসুর ডাল, মটর ডাল ও সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক।

আরও