ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এমটিবি কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্ট ডিজিটাল কৌশল বাস্তবায়ন ও ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণে ধারাবাহিক প্রচেষ্টার ফল ইউরোমানির এ স্বীকৃতি, যা ব্যাংকটিকে সৃজনশীলতায় উৎকর্ষ অর্জনে প্রেরণা জোগাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খুচরা গ্রাহক, এসএমই এবং করপোরেট ব্যাংক খাতে আধুনিক আর্থিক পণ্য, সেবা বিতরণ ব্যবস্থা এবং সহজ ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে এমটিবি।