যুক্তরাষ্ট্র থেকে ৫৫ হাজারের বেশি গাড়ি ফেরত নিচ্ছে টয়োটা

যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার ৪০৫টি গাড়ি বাজার থেকে ফেরত নিচ্ছে জাপানের টয়োটা।

যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার ৪০৫টি গাড়ি বাজার থেকে ফেরত নিচ্ছে জাপানের টয়োটা। এসব গাড়ির ‘ইনভার্টার’ (গাড়ির ব্যাটারি ও মোটরের মধ্যকার বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী যন্ত্র) এর ভেতরে একটি বোল্ট বা স্ক্রু ঠিকমতো টাইট না হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে কোম্পানিটি। ফলে বৈদ্যুতিক সংযোগে সমস্যা হওয়াসহ গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা আগুনের ঝুঁকি তৈরি হতে পারে। টয়োটা বর্তমানে এ সমস্যা সমাধানের উপায় নিয়ে কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। খবর র‍য়টার্স

আরও