২০২৬-২৭ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ থেকে ৭ দশমিক ২ শতাংশের মধ্যে থাকতে পারে। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল লোকসভায় এ বিষয়ে সরকারি অর্থনৈতিক সমীক্ষার তথ্য উপস্থাপন করেন। সেখানে বলা হচ্ছে, ২০২৬-২৭ অর্থবছর হবে ভারতের জন্য সমন্বয়ের বছর। এ সময় পরিবর্তিত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেবে প্রতিষ্ঠান ও পরিবারগুলো। একই সঙ্গে স্থানীয় চাহিদা ও বিনিয়োগ শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সঙ্গে এটিও স্বীকার করা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির অনিশ্চয়তা ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। খবর দ্য হিন্দু