ব্লক মার্কেটে ৭৩ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৭২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৭২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, ফাইন ফুডস, এবি ব্যাংক, রেনাটা ও আল-হাজ্জ্ব টেক্সটাইল।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে তাওফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইসক্রিমের সবচেয়ে বেশি ১১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৬ টাকা ২০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এসইএমএল লেকচার ইকুইটি মিউচুয়াল ফান্ডের ৫ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৮০ পয়সায়। ন্যাশনাল টিউবসের ৩ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৭ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে ফাইন ফুডসের ২ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৩৩ টাকা ৯০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে এবি ব্যাংকের ২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬ টাকা ৪০ পয়সায়। রেনাটার ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৮৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে আল-হাজ্জ্ব টেক্সটাইলের ২ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২৭ টাকা ৭০ পয়সায়।

আরও