কোম্পানি তিনটি হলো সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ও বারাকা পাওয়ার লিমিটেড। তবে কোম্পানি তিনটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে কোম্পানি তিনটি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি নিউলাইন ক্লদিংস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ায় কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে ডিএসই। তবে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসইর পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানিটি।
সোনারগাঁও টেক্সটাইলস
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ জুলাই ডিএসইতে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারদর ছিল ৮২ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ১১৬ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪১ শতাংশ।
শার্প ইন্ডাস্ট্রিজ
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ জুলাই ডিএসইতে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ২৯ টাকা ২০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৪৪ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫১ শতাংশ।
বারাকা পাওয়ার
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৯ জুলাই ডিএসইতে বারাকা পাওয়ারের শেয়ারদর ছিল ৮ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ১০ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ শতাংশ।