শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরিয়াহর আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. আব্দুর রাজ্জাক; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।