১১০০ কোটি ডলারে কনফ্লুয়েন্ট অধিগ্রহণ করছে আইবিএম

ডাটা স্ট্রিমিং প্লাটফর্ম কনফ্লুয়েন্ট অধিগ্রহণ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট আইবিএম, যার চুক্তিমূল্য ১ হাজার ১০০ কোটি ডলার।

ডাটা স্ট্রিমিং প্লাটফর্ম কনফ্লুয়েন্ট অধিগ্রহণ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট আইবিএম, যার চুক্তিমূল্য ১ হাজার ১০০ কোটি ডলার। অধিগ্রহণ বাবদ কনফ্লুয়েন্টের শেয়ারপ্রতি ৩১ ডলার নগদ পরিশোধ করবে আইবিএম। আশা করা হচ্ছে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ চুক্তিটি সম্পন্ন হবে। আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণা বলেন, ‘দুই প্রতিষ্ঠান একত্র হলে বিভিন্ন পরিস্থিতি, অ্যাপ্লিকেশন ও এপিআইয়ের মধ্যে নিরাপদ যোগাযোগ ও ডাটা-প্রবাহ নিশ্চিত করা যাবে। এতে প্রতিষ্ঠানগুলো আরো দ্রুত ও দক্ষতার সঙ্গে জেনারেটিভ ও এজেন্টিক এআই প্রয়োগ করতে পারবে।’ ঘোষণাটির পর কনফ্লুয়েন্ট ও আইবিএমের শেয়ারদর বেড়েছে যথাক্রমে ২৮ ও দশমিক ৮ শতাংশ। খবর আনাদোলু

আরও