দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৭ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫০ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে মিডল্যান্ড ব্যাংকের সবচেয়ে বেশি ৮ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ এনভয় টেক্সটাইলসের ৮ কোটি ২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ৬ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩০২ টাকা ৭০ পয়সায়। ওরিয়ন ইনফিউশনের ৫ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৯২ টাকা ৬০ পয়সায়। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্লক মার্কেটে ৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৭৩ টাকা ২০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।