বেসিক ব্যাংকের এমডি হলেন নূরুল হুদা

মো. নূরুল হুদা বেসকি ব্যাংক পিএলসিতে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

বেসিক ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নূরুল হুদা। তিনি রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দায়িত্বরত ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে সরকারের সম্মতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. নূরুল হুদা বেসকি ব্যাংক পিএলসিতে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

আরও