নতুন মেশিন কিনবে সোনালী পেপার

কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পর্ষদ একটি নতুন আধুনিক ‘‌এ ফোর’ কাগজ রূপান্তরকারী (অটো কাটিং ও র‍‍্যাপিং) মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পর্ষদ একটি নতুন আধুনিক ‘‌এ ফোর’ কাগজ রূপান্তরকারী (অটো কাটিং ও র‍‍্যাপিং) মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে কোম্পানিটির কাগজ উৎপাদনের তৃতীয় ইউনিট। আগে থেকে দুটি ইউনিট বিদ্যমান রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মেশিন স্থাপনের মাধ্যমে দেশে ‘‌এ ফোর’ কাগজের চাহিদা আরো কার্যকরভাবে পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি ‘‌এ ফোর’ কাগজ ও প্যাকেজিং খাতে কোম্পানির প্রতিযোগিতামূলক অবস্থান আরো শক্তিশালী হবে। পর্ষদের বিশ্বাস, এ কৌশলগত বিনিয়োগ কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং শেয়ারহোল্ডারদের মূল্যবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সোনালী পেপারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের হিসাব শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ৬০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৭ টাকা ২৬ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী পেপারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৪ পয়সায়। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৪ টাকা ৭৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সোনালী পেপারের ইপিএস হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৬৪ টাকা ৯৪ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সোনালী পেপারের ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪১ টাকা ৩০ পয়সায়।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫০৯ কোটি ৭৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৮৮। এর ৬৭ দশমিক ৫১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৫১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

আরও