চীনে পোষা প্রাণীর খাবারে স্থানীয় ব্র্যান্ডের উত্থান

বড় পরিবর্তন এসেছে চীনের পোষা প্রাণীর খাবারের বাজারে।

একসময়ের পশ্চিমা আধিপত্য কমিয়ে এখন স্থানীয় ব্র্যান্ডগুলো দ্রুত দখল করছে ২ হাজার ৪০০ কোটি ডলারের বাজারটি। ২০১৪-২৪ সালের মধ্যে এ খাতের বিক্রি বেড়েছে ছয় গুণ। ক্রেতারা জানান, তারা এখন বিদেশী পণ্যের চেয়ে সাশ্রয়ী, টাটকা ও বৈচিত্র্যময় দেশী খাবার বেশি পছন্দ করছেন। ফলে বড় চীনা প্রতিষ্ঠানগুলোও এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। ২০২৫ সালে দেশটিতে রেকর্ড ১৯ লাখ টন প্রাণী খাবার উৎপাদন হয়েছে। অন্যদিকে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক বিদেশী ব্র্যান্ড চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। খবর রয়টার্স

আরও