বেপজার সহায়তায় এনএসইজেডে বিজনেস ডেভেলপমেন্ট অফিস স্থাপন করবে এইচএসবিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) একটি বিজনেস ডেভেলপমেন্ট অফিস (বিডিও) স্থাপন করবে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) একটি বিজনেস ডেভেলপমেন্ট অফিস (বিডিও) স্থাপন করবে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বহুজাতিক এ ব্যাংকটি। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও এইচএসবিসি বাংলাদেশের সিওও দেবেশ মাথুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেপজার পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তারেক হোসেন ও উপপরিচালক (বিনিয়োগ উন্নয়ন) উম্মে হানি ইসলাম এবং এইচএসবিসি বাংলাদেশের হেড অব গ্লোবাল ট্রেড সলিউশনস আহমেদ রবিউল হাসান, হেড অব চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ, হেড অব করপোরেট সার্ভিসেস আবদুল্লাহ আল মামুন ও ভাইস প্রেসিডেন্ট (করপোরেট সার্ভিসেস) মীর আশিকুর রহমান। এনএসইজেডে বিজনেস ডেভেলপমেন্ট অফিসের মাধ্যমে এইচএসবিসি স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীদের ব্যাংকিং সমাধান দেবে, যা তাদের বাণিজ্য, বিনিয়োগ এবং রফতানিকে সহজতর করবে। —বিজ্ঞপ্তি

আরও