নিউইয়র্কে প্রায় ৮৯ কোটি ডলার বিনিয়োগ জিএমের

নিউইয়র্কের একটি প্লান্টে উৎপাদন বৃদ্ধি ও পরবর্তী প্রজন্মের ভি৮ ইঞ্জিন তৈরির জন্য ৮৮ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে জেনারেল মোটরস।

নিউইয়র্কের একটি প্লান্টে উৎপাদন বৃদ্ধি ও পরবর্তী প্রজন্মের ভি৮ ইঞ্জিন তৈরির জন্য ৮৮ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে জেনারেল মোটরস। সম্প্রতি ৩০ কোটি ডলারের বিদ্যুচ্চালিত গাড়ির ড্রাইভ ইউনিট উৎপাদন থেকে সরে এসেছে জিএম, এখন নতুন কৌশলের অংশ হিসেবে ইঞ্জিনের ওপর মনোযোগ দিয়েছে। ইভি বাজারের ধীরগতির কারণে পরিকল্পনায় এ কাটছাঁট। এছাড়া এমন সময় খবরটি এল যখন জিএম ক্যালিফোর্নিয়ার ইভি নীতিমালা বাতিলের চেষ্টা করছে। নতুন এ বিনিয়োগ ষষ্ঠ প্রজন্মের ভি৮ ইঞ্জিন বিকাশে সাহায্য করবে, যা বড় ট্রাক ও এসইউভিতে ব্যবহৃত হবে এবং তুলনামূলক জ্বালানি-সাশ্রয়ী হবে। খবর ও ছবি রয়টার্স

আরও