ইইউ থেকে গম রফতানি কমেছে ৩৪ শতাংশ

ইউরাপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ২০২৪-২৫ মৌসুমের শুরু (জুলাই-জুন) থেকে ৬ এপ্রিল পর্যন্ত গম (সফট হুইট) রফতানি কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ।

ইউরাপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ২০২৪-২৫ মৌসুমের শুরু (জুলাই-জুন) থেকে ৬ এপ্রিল পর্যন্ত গম (সফট হুইট) রফতানি কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ। এ সময় মোট রফতানির পরিমাণ নেমেছে ১ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টনে। ইউরোপীয় কমিশন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে সরবরাহে তীব্র প্রতিযোগিতা ও ফ্রান্সে ফলন খারাপ হওয়ায় চলতি মৌসুমে ইইউ থেকে রফতানি কমেছে। যদিও অনেক দেশের তথ্য এখনো পাওয়া যায়নি। তাই এ প্রবণতা আরো তীব্র বলে মনে হচ্ছে।

এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, গত চার মাসে ইতালির যে রফতানি তথ্য তা সম্পূর্ণ নয়। ফ্রান্সের রফতানির তথ্য ২০২৪ সালের শুরু থেকে অসম্পূর্ণ এবং বুলগেরিয়া ও আয়ারল্যান্ডের তথ্য ২০২৩-২৪ বিপণন বর্ষের শুরু থেকেই পাওয়া যায়নি।

একই সময় ইইউ-ভুক্ত দেশগুলো থেকে যব রফতানি হয়েছে ৩৯ লাখ ১০ হাজার টন, যা ২০২৩-২৪ মৌসুমের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কম।

আরও