ক্রয়মূল্যে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়। গতকাল অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় ফান্ডটির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের ৩১ মার্চ শেষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের নিট সম্পদের পরিমাণ ক্রয়মূল্যে ৫৫ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে, বাজারমূল্যের ভিত্তিতে যার পরিমাণ ৪১ কোটি ৮৫ লাখ টাকা। ফান্ডটির নিট মুনাফা হয়েছে ১ কোটি ৪৭ লাখ টাকা এবং ইউনিট প্রতি আয় (ইপিইউ) দাঁড়িয়েছে ২৯ পয়সায়।