স্টক লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস

তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।

এর মধ্যে ঘোষিত স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টসে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের হিসাব যা ছিল ২২ টাকা ৫৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রধমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ১৯ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৮ টাকা ৮৯ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১৯ টাকা ৮০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮৭ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৭০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২৭ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৬৩ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ৯ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টসের অনুমোদিত মূলধন ৫ কোটি ও পরিশোধিত মূলধন ২ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৩ লাখ ৮১ হাজার ৪২৪। এর ৫১ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া উদ্যোক্তা পরিচালকদের কাছে ১৫ দশমিক শূন্য ৪, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৯ দশমিক ৫১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৪ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

আরও