বছরের শুরু থেকে ভারতে শক্তিশালী হয়েছে একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) কার্যক্রম। যেখানে চুক্তিমূল্য ১ হাজার ৮২০ কোটি ডলারে পৌঁছেছে, যা গত বছরের ১ হাজার ৭৭৫ কোটি ডলারের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। এছাড়া মোট চুক্তি ৫৪৪টি থেকে ৪ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ৫৭০টি। এর আগে ২০২৩ সালের জানুয়ারি থেকে ১১ মার্চ মেয়াদে এমঅ্যান্ডএ কার্যক্রম ছিল ১ হাজার ৬৩ কোটি ডলার এবং চুক্তির সংখ্যা ছিল ৫৮৪টি। এছাড়া গত জানুয়ারিতে এমঅ্যান্ডএ কার্যক্রম ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ১৩৬ কোটি ডলারে পৌঁছে। খবর ও ছবি দ্য হিন্দু