২০২৪ সালে ৩৪ লাখ ইউনিট নতুন গাড়ি রফতানি করেছে জার্মানি, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। এ বাবদ মোট আয় করেছে ১৩ হাজার ৫০০ কোটি ইউরো বা ১৪ হাজার ৬৩০ কোটি ডলার, যা ২০২৩ সালের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম। রফতানির ১৩ দশমিক ১ শতাংশ হিস্যা নিয়ে গত বছর জার্মানিতে তৈরি গাড়ির সবচেয়ে বড় আমদানিকারক দেশ ছিল যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানে ছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। খবর আনাদোলু