২০১১ সালের পর এ প্রথম খাবারটি ফের বার্গার কিংয়ের মেনুতে দেখা মিলছে। স্থানীয় সময় গতকাল থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো বার্গার কিং আউটলেটে এটি পাওয়া যাচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, অফারটি সীমিত সময়ের জন্য। স্টক থাকা পর্যন্ত ক্রেতারা এটি কিনতে পারবেন।
বার্গার কিংয়ের প্রধান কার্যালয় অবস্থিত মায়ামিতে। চলতি সপ্তাহে এ বিশেষ ঘোষণা দিয়ে কোম্পানিটি জানায়, দীর্ঘদিন ধরে গ্রাহকরা ক্রাউন নাগেটস ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা চলছিল।
বার্গার কিংয়ের চিফ মার্কেটিং অফিসার জোয়েল ইয়াশিনস্কি বলেন, ‘আমরা সবসময় গ্রাহকদের পছন্দকে প্রাধান্য দিই। একই সঙ্গে পুরো পরিবারের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা তৈরি করতে চাই। ক্রাউন নাগেটস ফিরিয়ে আনার মাধ্যমে আমরা এ দুই কাজই একসঙ্গে করতে পেরেছি। গ্রাহকদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই খাবারটি আবার ফিরিয়ে আনা হয়েছে।’"
খাবারটি ফিরে আসার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ক্রেতা প্রতিক্রিয়া জানান। রেডিটে একজন লেখেন, ‘আমি নাগেটসগুলো খুব মিস করছিলাম।’
অন্য একজন একে স্বাগত জানিয়ে লেখেন, ‘অবশেষে আমরা আমাদের পছন্দের খাবারে ফিরে এলাম।’
একই সঙ্গে শিশুদের জন্য বিষয়টিকে আরো আনন্দের করতে রঙ পেনসিল ব্র্যান্ড ক্রায়োলার সঙ্গে কাজ করেছে বার্গার কিং। আগামী সপ্তাহ থেকে বার্গার কিংয়ের ‘কিং জুনিয়র মিল’-এর সঙ্গে বিশেষ কিছু উপহার দেয়া হবে। অফারটির আওতায় শিশুরা পাবে চারটি ক্রায়োলা রঙ পেনসিলের একটি প্যাক, একটি কাগজের মুকুট, যা মনের মতো করে রঙ করা যাবে। সেই সঙ্গে আছে একটি আকর্ষণীয় রঙিন মিল ব্যাগ।
ক্রায়োলার বৈশ্বিক পার্টনারশিপ প্রধান আন্না রোকা বলেন, ‘বার্গার কিংয়ের সঙ্গে চুক্তিটি অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত। আমরা একসঙ্গে এমন একটি পরিবেশ তৈরি করছি, যা পরিবারগুলোকে আরো কাছাকাছি আনবে ও শিশুদের সৃজনশীলতা বাড়াবে।’
খবর ও ছবি ফক্স নিউজ