গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুইদিনে কেবল সাতটি বাণিজ্যিক জাহাজ অতিক্রম করেছে এ জলপথে। রিয়াল-টাইম ভেসেল ট্র্যাকিং প্লাটফর্ম মেরিন ট্রাফিক এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু।
মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, সর্বশেষ গত বৃহস্পতিবার পণ্য বোঝাই অবস্থায় দুটি জাহাজ ‘ক্রিশ্চিয়ানা’ ও ‘এনজে জুপিটার’ পূর্ব থেকে পশ্চিমে পার হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্যানুযায়ী, স্বাভাবিক পরিস্থিতিতে এ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলাচল করে। সে তুলনায় বর্তমানে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান অচলাবস্থা ক্রমাগত পণ্যের দামও বাড়িয়ে দিচ্ছে।