কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় ইবিএল

বাংলাদেশ ব্যাংকের করা ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)।

বাংলাদেশ ব্যাংকের করা ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। গতকাল বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের হাতে সম্মাননাপত্র তুলে দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলী রেজা ইফতেখার বলেন, ‘এ স্বীকৃতি সবুজ অর্থায়নকে উৎসাহিত ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করতে এবং একই সঙ্গে পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নিতে আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে।’ —বিজ্ঞপ্তি

আরও