চট্টগ্রামে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্মেলন

আর্থিক অপরাধ প্রতিরোধে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ট্রাস্ট ব্যাংক

অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদার এবং নিয়ন্ত্রক সংস্থার পরিপালন নিশ্চিতকরণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আর্থিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক সম্মেলনে এ তথ্য উঠে আসে। এতে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা অংশ নেন। ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন প্রধান অতিথি এবং উপপ্রধান ইমতিয়াজ আহমেদ মাসুম বিশেষ অতিথি ছিলেন। এছাড়া সংস্থাটির রিসোর্স পারসনরাও এ আয়োজনে অংশ নেন।

সম্মেলনে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) হাসনা হেনা চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসইভিপি ও ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শামসুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও