কর্মীদের জন্য পোস্ট-ম্যাটার্নিটি রিটার্ন-টু-ওয়ার্ক সাপোর্ট প্রোগ্রাম চালু করল ব্র্যাক ব্যাংক

নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন-পরবর্তী সাপোর্ট প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ব্যাংক। সন্তান জন্মদানের পর নারীরা যাতে আত্মবিশ্বাস, মর্যাদা ও সুস্থতা নিয়ে কর্মক্ষেত্রে ফিরতে পারে তা নিশ্চিত করতে ব্যাংকটি এ পোস্ট-ম্যাটার্নিটি রিটার্ন-টু-ওয়ার্ক সাপোর্ট প্রোগ্রাম চালু করেছে।

এ সমন্বিত উদ্যোগে নারী সহকর্মীদের জন্য রয়েছে মাতৃত্বকালীন ছুটির আগে, ছুটি চলাকালীন ও ছুটি পরবর্তী সময়ে পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহায়তা। র আওতায় রয়েছে পেশাদার কাউন্সেলিং ও চিকিৎসকের পরামর্শ, ছুটিকালীন ঐচ্ছিক যোগাযোগ কার্যক্রম, টিম ও লাইন ম্যানেজারদের জন্য সচেতনতা সেশন এবং ছুটি শেষে কাজে ফেরার প্রক্রিয়াকে সহজ ও নমনীয় করা।

কর্মক্ষেত্রে ফিরে আসা মায়েদের জন্য পোস্ট-পার্টাম ডিপ্রেশন বিষয়ে গ্রুপ সেশন, কাউন্সেলিং সাপোর্ট এবং ডে-কেয়ার ও কেয়ারগিভার সুবিধা সম্পর্কিত তথ্য দেয়া হবে। এছাড়াও, এ প্রোগ্রামে লাইন ম্যানেজার ও এইচআর বিজনেস পার্টনারদের সুস্পষ্ট ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। ফলে কর্মক্ষেত্রে সঠিক ও পক্ষপাতহীন মূল্যায়ন এবং ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

এমন উদ্যোগের প্রশংসা করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, মাতৃত্ব একজন নারীর জীবনে এক অনন্য ও সুন্দর অধ্যায়। আমরা চাই, মাতৃত্বকালীন ছুটিশেষে কর্মক্ষেত্রে ফিরে আসা মায়েরা যেন আত্মবিশ্বাস ও মর্যাদার সাথে কাজ করতে পারেন।

-বিজ্ঞপ্তি

আরও