বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই পরীক্ষার পরিকল্পনা করছে আমেরিকান এয়ারলাইনস। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি ফ্লাইটে এ সেবা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বেশকিছু এয়ারলাইনস বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই চালু করেছে অথবা ভবিষ্যতে শুরুর পরিকল্পনা করছে। একই সঙ্গে প্রতিযোগিতার বাজারে এ পরিষেবার জন্য অর্থ নেয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। আমেরিকান এয়ারলাইনসের ওয়াই-ফাই ব্যয়বহুল বলেই পরিচিতি, কিন্তু ক্রমবর্ধমান চাপে তারা ছাড় দেয়ার পথেই হাঁটছে। তবে এ পরিষেবা সব ফ্লাইটে চালু হবে কিনা এখনো স্পষ্ট নয়। খবর সিএনবিসি