আনুষ্ঠানিকভাবে নতুন মোবাইল অ্যাপ ‘শান্তা ইজিএক্স’ চালুর ঘোষণা দিয়েছে শান্তা সিকিউরিটিজ। গতকাল যাত্রা করা অ্যাপটি বিনিয়োগকারীদের জন্য আধুনিক, তথ্য ও প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে কাজ করবে। পাশাপাশি সহজে লেনদেন, বাজার বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন ও সময়োপযোগী খবর পেতে সাহায্য করবে, যা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেয়া আরো সহজ করে তুলবে। শান্তা ইজিএক্সের উদ্বোধন উপলক্ষে শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান বলেন, ‘শান্তা ইজিএক্সের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য আরো সহজ, স্মার্ট ও কার্যকর বিনিয়োগ অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। একটি অ্যাপেই মার্কেট বিশ্লেষণ, কাস্টমার সার্ভিস ও লেনদেন সুবিধা আনার ফলে সবার জন্য বিনিয়োগ এখন আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত।’ —বিজ্ঞপ্তি