আইসিটি খাতে ৪% সুদে ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে সীমান্ত ব্যাংক

এ লক্ষ্যে সম্প্রতি একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তাদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। সীমান্ত ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নূরুন্নবী এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

আরও