সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার। আলোচ্য সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে সবই ছিল এ খাতের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

এর মধ্যে পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর গত সপ্তাহে যথাক্রমে সবচেয়ে বেশি ৩৭ দশমিক ৯৩ শতাংশ করে বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানি দুটির দর দাঁড়িয়েছে যথাক্রমে ১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮৭ পয়সা। তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮৮ পয়সা।

চতুর্থ স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর গত সপ্তাহে ৩০ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮৪ পয়সা। পঞ্চম স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৮০ পয়সা। ষষ্ঠ স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে ২৭ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮৬ পয়সা।

সপ্তম স্থানে থাকা বিআইএফসির শেয়ারদর গত সপ্তাহে ২৭ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ২ টাকা ৮০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ২০ পয়সা। অষ্টম স্থানে থাকা বে লিজিংয়ের শেয়ারদর গত সপ্তাহে ২৬ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩ টাকা ৮০ পয়সা। আর নবম ও দশম স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল ও ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে যথাক্রমে ২৫ শতাংশ করে বেড়েছে।

আরও