এইচএসবিসির উদ্যোগে ট্রেজারি কার্যক্রমের ঝুঁকি মোকাবেলায় গোলটেবিল বৈঠক

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি ‘ট্রেজারি ইন ট্রানজিশন: নেভিগেটিং ইমারজিং রিস্ক ইন ট্রেজারি ফাংশন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি ‘ট্রেজারি ইন ট্রানজিশন: নেভিগেটিং ইমারজিং রিস্ক ইন ট্রেজারি ফাংশন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এ সময় ট্রেজারি কার্যক্রমের পরিবর্তন, বাজারের অগ্রগতি ও বর্তমান প্রেক্ষাপটে শিল্প খাতের নানা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন গ্লোবাল পেমেন্টস সলিউশনসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের এমডি ও রিজিওনাল হেড অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলস রোহিত রোজারিও। এ সময় তিনি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ট্রেজারি ফাংশনে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সলিউশনসের প্রধান নেওয়াজ মোশাররফ। —বিজ্ঞপ্তি

আরও