এলইডি ব্যাটন লাইট উৎপাদন শুরু করেছে ইস্টার্ন টিউবস

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) আনুষ্ঠানিকভাবে এলইডি ব্যাটন লাইট উৎপাদন ও বাজারজাত শুরু করেছে।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) আনুষ্ঠানিকভাবে এলইডি ব্যাটন লাইট উৎপাদন ও বাজারজাত শুরু করেছে। এ উপলক্ষে গতকাল ইটিএল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএ কামাল বিল্লাহ। এ সময় বিএসইসির পরিচালক (অর্থ) মো. ওসমান গনি, পরিচালক (বাণিজ্যিক) বিশ্বাস রাসেল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মো. বেলাল হোসেন, বিএসইসির সচিব একেএম আনোয়ার মোর্শেদসহ প্রধান প্রকৌশলী ও বিপণন প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইস্টার্ন টিউবসের এমডি সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজমসহ প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও