রাজশাহীর বানেশ্বর ও কুমিল্লার কোম্পানীগঞ্জে দুটি নতুন উপশাখা চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গতকাল ভার্চুয়ালি উপশাখা দুটি উদ্বোধন করেন ইবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহকসহ অন্যরা যুক্ত ছিলেন।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের কুদ্দুস মার্কেটে অবস্থিত বানেশ্বর উপশাখার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড অফশোর ব্যাংকিং মেহেদী জামান, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং ঢাকা ব্রাঞ্চ এরিয়া হেড ইশতিয়াক আহমেদ।
অন্যদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের চিত্ত রঞ্জন এভিনিউ, মুরাদনগর রোডে অবস্থিত কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের ডিএমডি ও হেড অব আইসিসি এবং ক্যামিলকো মাহমুদুন নবী চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন, হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকিন ইব্রাহিম এবং সিলেট ও নারায়ণগঞ্জ ব্রাঞ্চ এরিয়া হেড আবু সাঈম মুহাম্মদ জাফর ইমাম।