পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো মতিন স্পিনিং মিলস পিএলসি ও ফার্মা এইডস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
মতিন স্পিনিং মিলস: মতিন স্পিনিং মিলের পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৭০ পয়সা।
২০২৪-২৫ হিসাব বছরে মতিন স্পিনিং মিলসের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪ পয়সায়।
ফার্মা এইডস: ফার্মা এইডসের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফার্মা এইডসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৫৮ পয়সায়।