ফিউচার মার্কেটে বেড়েছে পাম অয়েলের দাম

প্রধান বাজারগুলোয় চাহিদা বাড়ার সম্ভাবনায় ফিউচার মার্কেটে বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম।

প্রধান বাজারগুলোয় চাহিদা বাড়ার সম্ভাবনায় ফিউচার মার্কেটে বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহের চুক্তিতে গতকাল ভোজ্যতেলটির দাম বেড়েছে টনে ৪২ রিঙ্গিত বা দশমিক ৯৯ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ২৮২ রিঙ্গিতে (১ হাজার ১১ ডলার ৫৮ সেন্ট)। চলতি সপ্তাহের এ পর্যন্ত দাম বেড়েছে দশমিক ৯২ শতাংশ। খবর বিজনেস রেকর্ডার।

পেলিনডুং বেস্টারি ব্রোকারেজের পরিচালক পারামালিঙ্গাম সুপ্রামানিয়াম বলেন, ‘আগস্টে অপরিশোধিত ও পরিশোধিত উভয় ধরনের পাম অয়েলের চাহিদা বেড়েছে। ’

এদিকে রয়টার্সের টেকনিক্যাল অ্যানালিস্ট ওয়াং তাওয়ের মতে, পাম অয়েলের দাম আবারো টনপ্রতি ৪ হাজার ৩১২ রিঙ্গিতে পৌঁছতে পারে। এ স্তর অতিক্রম করলে দাম ৪ হাজার ৩৪৪ থেকে ৪ হাজার ৩৭৪ রিঙ্গিতে বেচাকেনা হতে পারে।

আরও