ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় গত ডিসেম্বরে ব্যবসায়িক আস্থা ও কর্মী নিয়োগ কমেছে যুক্তরাজ্যে। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অর্থনীতিতে উন্নতির আশ্বাস দিলেও বাস্তবে নিয়োগবাজার থমকে আছে। যুক্তরাজ্যভিত্তিক হিসাব নিরীক্ষা ও পরামর্শক কোম্পানি কেপিএমজি ও আরইসি জানিয়েছে, গত ডিসেম্বরে দেশটিতে পূর্ণকালীন ও অস্থায়ী কর্মী নিয়োগ কমেছে। কেপিএমজির প্রধান নির্বাহী জন হোল্ট জানান, দীর্ঘদিনের খরচ বৃদ্ধি ও বিশ্ববাজারের অনিশ্চয়তায় অনেক প্রতিষ্ঠান এখন সতর্ক অবস্থানে রয়েছে। তাই তারা নতুন নিয়োগ আপাতত স্থগিত রেখেছে। অন্যদিকে বিডিওর আশাবাদ সূচক (অপটিমিজম ইনডেক্স) গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। খবর দ্য গার্ডিয়ান