চীনের তামা আমদানি বেড়েছে জুনে

চীনে গত মাসে তামা আমদানি প্রায় ৮ শতাংশ বেড়েছে।

চীনে গত মাসে তামা আমদানি প্রায় ৮ শতাংশ বেড়েছে। চীনা শুল্ক বিভাগের গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে অপরিশোধিত তামা ও তামাজাত পণ্যের আমদানি দাঁড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার টনে, যা মে মাসের ৪ লাখ ২৭ হাজার টন এবং এপ্রিলের ৪ লাখ ৩৮ হাজার টনের তুলনায় বেশি। তবে বছরের প্রথমার্ধের হিসাব অনুযায়ী, তামা আমদানির মোট পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) চীনের তামা ও তামাজাত পণ্যের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমেছে। খাতসংশ্লিষ্টরা এ বিষয়ে জানান, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র তামার ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয়। ফলে ব্যবসায়ীরা আগে থেকেই যুক্তরাষ্ট্রে ধাতবপণ্যটির মজুদ বাড়াতে শুরু করেন, যেন শুল্ক কার্যকরের আগে সেগুলো বিক্রি করা যায়।

চীনা শুল্ক বিভাগ জানিয়েছে, জুনে দেশটিতে তামা কনসেনট্রেটের আমদানি কিছুটা কমে ২৩ লাখ ৫০ হাজার টনে নেমেছে, মে মাসে যা ছিল ২৪ লাখ টন। তবে এ পরিমাণ গত বছরের একই সময়ের ২৩ লাখ ১০ হাজার টনের কাছাকাছি।

আরও