এক মাসের সর্বোচ্চে তামার দাম

চীন সম্প্রতি মুদ্রানীতি শিথিল করার ঘোষণা দিয়েছে। আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার একটি সক্রিয় অর্থনৈতিক নীতিও গ্রহণ করতে পারে দেশটি। এ কারণে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল

চীন সম্প্রতি মুদ্রানীতি শিথিল করার ঘোষণা দিয়েছে। আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার একটি সক্রিয় অর্থনৈতিক নীতিও গ্রহণ করতে পারে দেশটি। এ কারণে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তামার দাম বেড়ে এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে তিন মাসের সরবরাহের চুক্তিতে তামার দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ২৯০ ডলারে। গতকাল কিছু সময়ের জন্য ধাতব পণ্যটির দাম টনে ৯ হাজার ৩১৪ ডলারে পৌঁছেছিল, যা ১২ নভেম্বরের পর সর্বোচ্চ।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারির সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি ৭৫ হাজার ৬৯০ ইউয়ানে (১০ হাজার ৪৪৩ ডলার ৩১ সেন্ট) লেনদেন হয়েছে।

সাকডেন ফাইন্যান্স একটি নোটে জানায়, অর্থনৈতিক বা মুদ্রানীতির পরিবর্তন বাজারে প্রভাব ফেলতে সাধারণত ছয় থেকে নয় মাস সময় প্রয়োজন হয়। তাই আগামী বছরের দ্বিতীয়ার্ধের আগে এ অঞ্চলে ধারাবাহিক উন্নতি হবে না বলে ধারণা করা হচ্ছে।

আরও