শাইনপুকুরের ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন

গত মাসের শেষ সপ্তাহে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৫৫ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গত মাসের শেষ সপ্তাহে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৫৫ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে পুঁজিবাজারের মোট লেনদেনের ৩ দশমিক ৪৩ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। এতে শাইনপুকুর সিরামিকসের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শাইনপুকুর সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৭৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শাইনপুকুর সিরামিকসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ২২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে শাইনপুকুর সিরামিকস।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৩৭ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে শাইনপুকুর সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৫৩ পয়সায়।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শাইনপুকুর সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা।

কোম্পানিটির সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০০৮ সালে পুঁজিবাজারে আসা শাইনপুকুর সিরামিকসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৬ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩১১ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ৫৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৮৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।

আরও