টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানি বন্ধ করল যুক্তরাষ্ট্র

টাংস্টেন ও লিথিয়াম-আয়ন ব্যাটারি বর্জ্য রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজস্ব খনিজ সরবরাহ জোরদার করতে এবং প্রতিরক্ষা ও উচ্চপ্রযুক্তি শিল্প সমৃদ্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক নির্বাহী আদেশের পর সিদ্ধান্তটি নেয়া হলো। গতকাল দেশটির বাণিজ্য বিভাগ জানিয়েছে, ২৭ আগস্ট থেকে এক বছরের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন এ বিধিনিষেধের ফলে ‘ব্ল্যাক মাস’ নামে পরিচিত ব্যাটারির বর্জ্য ও টাংস্টেন স্ক্র্যাপ বিদেশে, বিশেষ করে চীনে রফতানি করা যাবে না। পরিবেশ সংস্থা ব্যাসেল অ্যাকশন নেটওয়ার্কের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র মাসে প্রায় ৩৩ হাজার টন ইলেকট্রনিক বর্জ্য রফতানি করে। নিজস্ব খনিজ উৎপাদন বাড়াতে এবং চীনের ওপর নির্ভরতা কমাতেই ওয়াশিংটন এ ব্যবস্থা নিয়েছে। খবর রয়টার্স

আরও