আগামী বছরের মধ্যেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে চায় রোসাটম

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী বছরের মধ্যেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা করছে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকারী রুশ প্রতিষ্ঠান রোসাটম।

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী বছরের মধ্যেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা করছে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকারী রুশ প্রতিষ্ঠান রোসাটম। এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের স্টার্টআপের প্রস্তুতি হিসেবে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। গতকাল এ তথ্য জানিয়েছে রোসাটম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটমের প্রথম উপমহাপরিচালক ও এএসই প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রভ বলেন, ‘রূপপুর প্রকল্পে প্রথম ইউনিটটি স্টার্টআপের জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি পর্বে প্রবেশ করেছি। ইউনিটের পরিচালন সক্ষমতা ও সব অপারেশন মোডে বিভিন্ন কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

রূপপুর প্রকল্পটি নিয়ে বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন বলেন, ‘প্রকল্পের শুরু থেকেই রোসাটম বাংলাদেশে রুশ দূতাবাসের সহযোগিতায় স্থানীয় জনগণের মধ্যে রূপপুর প্রকল্পের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এখন এ প্রকল্পের গুরুত্ব অনুধাবন করতে পারছে।’

রাশিয়ার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় পাবনার রূপপুরে নির্মাণ করা হচ্ছে ২ হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। আগামী বছরের মধ্যেই এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিকল্পনা করছে রোসাটম। সরকারও কেন্দ্রটি আগামী বছরের মাঝামাঝি সময়ে উৎপাদন শুরুর বিষয়ে এগিয়ে যাচ্ছে।

জানা গেছে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে চলতি বছরের সেপ্টেম্বরে রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ডামি নিউক্লিয়ার ফুয়েল লোড করা হয়। ডামি ফুয়েলের মাধ্যমে প্রেসার ভেসেলটিকে চূড়ান্তভাবে পরীক্ষা করা হয়। একই মাসে স্ট্যান্ডবাই ডিজেল জেনারেটরগুলোর কোল্ডরান পরীক্ষা সম্পন্ন করা হয়।

আরও