সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে বাজারমূল্যে ৮ টাকা ৪২ পয়সায় দাঁড়িয়েছে। ক্রয়মূল্যে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৮ পয়সায়। সম্প্রতি অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় ফান্ডটির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের নিট সম্পদের পরিমাণ ক্রয়মূল্যে ৫৫ কোটি ৫৬ লাখ টাকায় দাঁড়িয়েছে, বাজারমূল্যের ভিত্তিতে যার পরিমাণ ৪২ কোটি ২২ লাখ টাকা। ফান্ডটির নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা এবং ইউনিটপ্রতি আয় (ইপিইউ) দাঁড়িয়েছে ৭৬ পয়সায়।