প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন

মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন চলতি বছর প্রথমবারের মতো দুই কোটি টন ছাড়াতে যাচ্ছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি) জানিয়েছে, দক্ষ ফসল সংগ্রহ প্রক্রিয়া, শ্রম সংকট কমে আসা এবং পরিপক্ব বাগানগুলোয় উৎপাদন বাড়ার কারণে এ প্রবৃদ্ধি দেখা দিয়েছে।

মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন চলতি বছর প্রথমবারের মতো দুই কোটি টন ছাড়াতে যাচ্ছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি) জানিয়েছে, দক্ষ ফসল সংগ্রহ প্রক্রিয়া, শ্রম সংকট কমে আসা এবং পরিপক্ব বাগানগুলোয় উৎপাদন বাড়ার কারণে এ প্রবৃদ্ধি দেখা দিয়েছে। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ।

বিশ্বে দ্বিতীয় শীর্ষ পাম অয়েল রফতানিকারক দেশ মালয়েশিয়া। দেশটির এ রেকর্ড উৎপাদনের কারণে সামনের দিনগুলোয় পণ্যটির মজুদও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে কমে আসতে পারে পাম অয়েলের দাম।

এমপিওবির মহাপরিচালক আহমাদ পারভেজ গোলাম কাদির মঙ্গলবার বলেন, ‘অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবং ফসল সংগ্রহের দক্ষতা বজায় থাকলে চলতি বছর পাম অয়েলের উৎপাদন দুই কোটি থেকে ২ কোটি ৫ লাখ টনের মধ্যে থাকবে।’

তিনি আরো বলেন, ‘পাম অয়েল উৎপাদন দুই কোটি টনের সীমা অতিক্রম করা শুধু একটি পরিসংখ্যানগত অর্জন নয়। বরং বাজার সহায়ক পরিস্থিতি ও বাগানের উৎপাদনশীলতায় কাঠামোগত উন্নতিরও প্রতিফলন।’

এমপিওবি আরো জানায়, নভেম্বরে মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ সাড়ে ছয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মজুদ বাড়ার পেছনে ভূমিকা রেখেছে দেশটি থেকে রফতানি কমে যাওয়া।

আরও