রাজধানীতে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে গ্রাহক লিটন মোল্লা ও লিপি আক্তারের হাতে বীমা দাবির চেক তুলে দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এ সময় কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস, আইটি প্রধান এমএম ময়েজ উদ্দিন এবং দোহার জোনের প্রধান জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
কোম্পানির তথ্যানুযায়ী, ঢাকা জেলার দোহার উপজেলার বিরামপুরের বাসিন্দা সৌদি প্রবাসী ব্যবসায়ী লিটন মোল্লা ও তার স্ত্রী ক্লিনিক উদ্যোক্তা লিপি আক্তার পৃথক দুটি জীবন বীমা পলিসির মেয়াদপূর্তির বিপরীতে বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়।