মেয়াদোত্তীর্ণ ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় নিরবচ্ছিন্নভাবে কার্যকর থাকবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পেমেন্ট সিস্টেম দুটি বন্ধ করার পরিকল্পনা নেই তাদের। রুশ কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের প্রধান আল্লা বাকিনা বলেন, ‘সব কার্ডই কাজ করছে। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমগুলো রাশিয়া ছেড়ে গেলে আমরা এমন ব্যবস্থা নিয়েছিলাম যাতে গ্রাহকরা অসুবিধায় না পড়েন।’ ২০২২ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় কার্যক্রম স্থগিত করে। তবে স্থানীয়ভাবে কার্ড দুটি ব্যবহার করা যায়। একই সময় মস্কো নিজস্ব মির পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন শুরু করে। খবর আনাদোলু