মার্সিডিজের বৈশ্বিক বিক্রি কমেছে ৬ শতাংশ

কোম্পানির তথ্যানুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মার্সিডিজ-বেঞ্জ বিশ্বজুড়ে সর্বমোট ৪ লাখ ৯১ হাজার ৭০০টি গাড়ি ও ভ্যান বিক্রি করেছে।

জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জের বৈশ্বিক বিক্রি ৬ শতাংশ কমেছে। খবরটি প্রকাশ্যে আসতেই গত বুধবার পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারদর পড়ে যায় প্রায় ৪ শতাংশ।

কোম্পানির তথ্যানুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মার্সিডিজ-বেঞ্জ বিশ্বজুড়ে সর্বমোট ৪ লাখ ৯১ হাজার ৭০০টি গাড়ি ও ভ্যান বিক্রি করেছে। ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে প্রবৃদ্ধি সত্ত্বেও বৈশ্বিক এ পতন ঠেকানো যায়নি। বিক্রি কমার মূল কারণ হিসেবে এশিয়ার বাজারে মন্থর গতি, বিশেষ করে চীনে তীব্র প্রতিযোগিতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জকে দায়ী করছে প্রতিষ্ঠানটি।

এশিয়ার বাজারে গত প্রান্তিকে মার্সিডিজের বিক্রি ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৩০০টিতে। এর মধ্যে এককভাবে চীনেই বিক্রি কমেছে ৩১ শতাংশ। খবর ইউরো নিউজ

আরও