ট্রাস্ট ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ (এসিডি-২) ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে।

উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত, প্রক্রিয়াজাত, মূল্য সংযোজন ও রফতানি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ (এসিডি-২) ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) একেএম সাইদুজ্জামান এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

আরও