১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার

সিনেটে বাইডেনের প্রণোদনা বিল অনুমোদিত

নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা সামলে উঠতে বহুল প্রত্যাশিত ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা বিলটি যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ৫০-৪৯ ভোটে প্যাকেজটি পাস হয়। খবর বিবিসি।

নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা সামলে উঠতে বহুল প্রত্যাশিত দশমিক ট্রিলিয়ন ডলারের প্রণোদনা বিলটি যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ৫০-৪৯ ভোটে প্যাকেজটি পাস হয়। খবর বিবিসি।

সিনেটে বিলটি পাস হওয়ায় এখন তা কার্যকরে বেশি সমস্যা হবে না। বিলটি ফের ডেমোক্র্যাট পার্টি নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। সেখানে পাস হওয়ার পর শিগগিরই তা প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে পেশ করা হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম প্রণোদনা বিল কার্যকর হবে বাইডেন প্রশাসনের একটি বড় বিজয়। এর আগে করোনা মহামারী শুরুর পর দশমিক ট্রিলিয়ন ডলারের একটি প্রণোদনা প্যাকেজ পাস করেছিল ট্রাম্প প্রশাসন।

নতুন প্রণোদনা বিলে বলা হয়েছে, গত বছর যাদের বার্ষিক আয় লাখ ডলারের নিচে এবং অবিবাহিত বা বার্ষিক আয় দেড় লাখ ডলারের নিচে এবং পরিবারের প্রধান বা বার্ষিক আয় লাখ ডলার এবং বিবাহিত, তারা প্যাকেজের আওতায় সহযোগিতার অর্থ পাবেন।

এই আয়সীমায় যারা অবিবাহিত আয়করদাতা, তাদের প্রত্যেকের জন্য হাজার ৪০০ ডলার এবং বিবাহিত যুগলের জন্য হাজার ৮০০ ডলার বিলে বরাদ্দ দেয়া হয়েছে। আয়করদাতার সন্তানদেরও হাজার ৪০০ ডলার করে দেয়া হবে।

চলতি মাসের শেষ দিকে এই প্রণোদনার অর্থ নাগরিকদের হাতে পৌঁছতে শুরু করবে বলে মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে। যদিও রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রণোদনার নামে এই প্যাকেজে অর্থ অপচয় করা হচ্ছে।

ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইচ্ছাকৃতভাবে কেউ এই প্রণোদনা চাইছে না, মহামারীর কারণে সবাই এমন এক পরিস্থিতিতে পড়েছে, যেখানে এই সাহায্য অত্যন্ত দরকারি ভূমিকা পালন করবে।

নতুন এই প্রণোদনা প্যাকেজে রাজ্য স্থানীয় সরকারের জন্য ৩৫ হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা স্কুলগুলোর জন্য থাকছে ১৩ হাজার কোটি ডলার।

আরও