এ উপলক্ষে রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠান একটি অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে। এ অংশীদারত্বের মূল লক্ষ্য দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি। মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ ২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান ও অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিনিধিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফএভিপি মো. সাজ্জাদুর রহমান।
বাংলাদেশ ব্যাংক বলছে, এ অংশীদারত্বের মাধ্যমে কৃষি খাতের অর্থায়ন বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা তৈরি হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পল্লী অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মার্কেন্টাইল ব্যাংক প্রান্তিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। নতুন এ চুক্তি ব্যাংকটির দীর্ঘমেয়াদি সে প্রয়াসেরই অংশ।