আইভরি কোস্টে কোকোর ফলন বাড়ার সম্ভাবনা

আইভরি কোস্টে গত সপ্তাহে কোকোর ফলন বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আইভরি কোস্টে গত সপ্তাহে কোকোর ফলন বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দেশটির কৃষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশটিতে এখন বর্ষা মৌসুম চলছে, যা সাধারণত এপ্রিল থেকে মধ্য নভেম্বর পর্যন্ত চলে। এ সময় আইভরি কোস্টে সাধারণত ভারি বৃষ্টি হয়।

কৃষকরা জানিয়েছেন, সাম্প্রতিক রোদ কোকো গাছে ব্ল্যাক পড রোগ প্রতিরোধে সহায়ক হচ্ছে। এছাড়া এতে কোকো ফল শুকানোর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের হালকা বৃষ্টি ফসলের উন্নয়নে সহায়তা করবে। তবে আগের বছরের চেয়ে দীর্ঘমেয়াদি ও উর্বর ফসল পেতে অক্টোবরের শেষ পর্যন্ত নিয়মিত বৃষ্টি প্রয়োজন হবে।

আইভরি কোস্টের কৃষকরা ধারণা করছেন, ডিসেম্বর ও জানুয়ারিতে ছোট ও মাঝারি আকারের কোকো ফল সংগ্রহের জন্য প্রস্তুত হবে। এটিকে ফসলের উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

আরও