আগুন লাগার ঝুঁকি

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে বিএমডব্লিউ

জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ যুক্তরাষ্ট্র থেকে তিন লাখের বেশি গাড়ি ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইঞ্জিন স্টার্টার মোটর অতিরিক্ত গরম হয়ে গাড়িতে আগুন ধরে যাওয়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন (এনএইচটিএসএ) গতকাল বিষয়টি নিশ্চিত করেছে। এনএইচটিএসএ জানায়, যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ১৮ হাজার ৪৯৫টি গাড়ি উঠিয়ে নেয়া হবে।

ত্রুটির আওতায় বিএমডব্লিউ ৩ সিরিজ, ৪ সিরিজ কুপ, ৪ সিরিজ কনভার্টিবল, এক্স৩, এক্স৪ ও সুপ্রা মডেলের কিছু নির্দিষ্ট গাড়ি রয়েছে। খবর রয়টার্স

আরও