বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডের পুনঃঅর্থায়ন প্রকল্পে যুক্ত হলো ইউনাইটেড ফাইন্যান্স

দেশব্যাপী উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের পুনঃঅর্থায়ন প্রকল্পে যুক্ত হয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।

দেশব্যাপী উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের পুনঃঅর্থায়ন প্রকল্পে যুক্ত হয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ইউনাইটেড ফাইন্যান্সের এমডি মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। —বিজ্ঞপ্তি

আরও